ফাইল ছবি © সংগৃহীত
আগামীকাল ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা। যশোরের ৮ উপজেলার ১৯ কেন্দ্রে এবারের পরীক্ষার্থী সংখ্যা ১২ হাজার ২৮০ জন। এর মধ্যে ৫ হাজার ৮৯ জন ছাত্র ও ৭ হাজার ১৯১ জন ছাত্রী। ছাত্রের তুলনায় ২ হাজার ১০২ জন ছাত্রী বেশি পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমকি শিক্ষা অফিসার জি এম আলমগীর কবীর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোরের ৮ উপজেলার ১ হাজার ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষার্থী সংখ্যা ১২ হাজার ২৮০ জন। এসব পরীক্ষার্থীরা জেলার বিভিন্ন উপজেলার ১৯ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৮৭ ছাত্র ও ৭ হাজার ১৯১ ছাত্রী। ১৫ এপ্রিল বাংলার বিষয়ের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল গণিত ও ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যশোরের ৮ উপজেলার মধ্যে সদরের ৩১৪ প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষাথী সংখ্যা ৩ হাজার ১৫৭ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ২৯৬ ও ছাত্রী ১ হাজার ৮৬১ জন। সদরের পরীক্ষার্থীরা চুড়ামনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুলেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অংশ নেবে।
শার্শা উপজেলায় ১৬৭ প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৮৬৭ জন। এর মধ্যে ছাত্র ৭৬১ ও ছাত্রী ১ হাজার ১০৬। শার্শার পরীক্ষার্থীরা শার্শা মডেল সরকারি প্রাথমিক ও বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অংশ নেবে।
মণিরামপুরে ২৮৮ প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৬৯৫। এর মধ্যে ছাত্র ৭০৩ ও ছাত্রী ৯৯২। এ উপজেলার পরীক্ষার্থীরা মণিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও মণিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে অংশ নেবে।
বাঘারপাড়ায় ১০৮ প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী সংখ্যা ৯০০। তারমধ্যে ছাত্র ৩৯৪ ও ছাত্রী ৫০৬। এ উপজেলার পরীক্ষার্থীরা দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টি পি এম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অংশ নেবে।
ঝিকরগাছায় ১৫৮ প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ২৯০। তার মধ্যে ছাত্র ৫১৫ ও ছাত্রী ৭৭৫। এ উপজেলার পরীক্ষার্থীরা ঝিকরগাছা এম এল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুল কেন্দ্রে অংশ নেবে।
চৌগাছায় ১৫১ প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ২৫৯। এর মধ্যে ছাত্র ৫২১ ও ছাত্রী ৭৩৮। এ উপজেলার পরীক্ষার্থীরা মৃধাপাড়া মহিলা কলেজ, চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কংশারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অংশ নেবে।
কেশবপুর উপজেলায় ১৭০ প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৮২। এর মধ্যে ছাত্র ৪৭৯ ও ছাত্রী ৬০৩। এ উপজেলার পরীক্ষার্থীরা কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অংশ নেবে।
অভয়নগর উপজেলায় ১৩৯ প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৩০। এর মধ্যে ছাত্র ৪২০ ও ছাত্রী ৬১০। এ উপজেলার পরীক্ষার্থীরা নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অংশ নেবে।
ভারপ্রাপ্ত জেলা প্রাথমকি শিক্ষা অফিসার জি এম আলমগীর কবীর বলেন, ১৫ এপ্রিল থেকে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিলে পরীক্ষা সম্পন্ন হবে। জেলার ৮ উপজেলায় ১৯ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শতভাগ নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫০, প্রাথমিক বিজ্ঞানে ৫০ নম্বরের পরীক্ষা হবে।