নসিমন উল্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি নসিমন উল্টে মো. আরমান (১৮) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মো. আশিক (১৯) ও মো. হাসান (১৮) নামের আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে চন্দনাইশ উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাজার পয়েন্ট সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আরমান বরিশাল জেলার মোখলেসুর রহমানের ছেলে। এ ছাড়া আহত মো. আশিক একই জেলার জাকির হোসেন ও মো. হাসান দোহাজারী পৌরসভার কামাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, নির্মাণ শ্রমিকবাহী একটি নসিমন অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আরমান, আশিক ও হাসান গুরুতর আহত হন। পরে সহকর্মী ও স্থানীয়রা মিলে তাদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত হাসানকে সেখানে চিকিৎসাসেবা দেওয়া হলেও চিকিৎসক আশিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক রুহুল আমিন বলেন, দুর্ঘটনাকবলিত নসিমনটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬