শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

২৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৯ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীদের মধ্যে গভীর আত্মবিশ্বাস তৈরি করতে হবে। তারা যেন দেশের সুনাগরিক হয়। এটির জন্য কোনো সংক্ষিপ্ত পথ নেই। আলোকিত, শিক্ষিত প্রজন্ম যখন আমরা গড়ে তুলতে পারব তখন তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিষয়ভিক্তিক শিক্ষক প্রশিক্ষণের ১৮ ও ১৯তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কলেজ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় যেসব কার্যক্রম পরিচালনা করছে তা সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ের জন্য আইসিটি দক্ষতা খুব বেশি জরুরি। সেটি এই প্রশিক্ষণের মাধ্যমে আরো বিস্তৃত হবে।

আরও পড়ুন: একাদশে ভর্তির চতুর্থ ধাপের ফল কাল

প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের মূল কাজ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের তৃষ্ণা জাগিয়ে তোলা। এটি খুব বেশি জরুরি। কারণ এখন আর জ্ঞানের উৎস কেবলই শিক্ষক নন। আরো অনেক উৎস আছে। একজন শিক্ষকের ভূমিকা এখন বেশি গাইড বা ফেসিলিটিটর হিসেবে।

তিনি বলেন, মানসিকতা পরিবর্তন নিয়ে আসা দরকার। এখন দ্রুত বিশ্ব পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদেরকে কমিউনিকেশনস স্কিলস, টিম বিল্ডিং, সফ্ট স্কিলস, ভ্যালুজ-এসব শেখাতে হবে। শিক্ষার্থীদের ডিগ্রি নিয়ে বের হওয়ার চেয়ে বেশি দরকার তারা কর্মদক্ষতা নিয়ে বের হচ্ছে কিনা সেটি দেখা। তারা লেখা-পড়া শেষ করে আনন্দময় অভিজ্ঞতা নিয়ে বের হচ্ছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে।

ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬