একাদশে ভর্তির চতুর্থ ধাপের ফল কাল

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৯ PM
একাদশে ভর্তির চতুর্থ ধাপের ফল কাল

একাদশে ভর্তির চতুর্থ ধাপের ফল কাল © সংগৃহীত ছবি

একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগবঞ্চিত শিক্ষার্থীদের চতুর্থ ধাপের ফল কাল মঙ্গলবার (১ মার্চ) প্রকাশ করা হবে। এদিন রাত ৮টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেগুলোতে এ ফল প্রকাশ করা হবে।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার বিষয়ে এ তথ্য গণমাধ্যমকে জানান ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, ভর্তিবিষয়ক ওয়েবসাইটে রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। এ ছাড়া ফলাফল নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসও পাঠানো হবে।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসে হবে গুচ্ছের ভর্তি পরীক্ষা

এর আগে গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি কলেজ ভর্তির অনলাইন আবেদন গ্রহণ করা হয়। কাল মঙ্গলবার (১ মার্চ) রাত ৮ টায় কেন্দ্রীয় ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। ২ মার্চ থেকে ৩ মার্চ বিকেল ৫টা পর্যন্ত সিলেকশন নিশ্চায়ন ও কলেজ ভর্তির সুযোগ পাবেন চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা রয়েছে।

 

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬
৭ বার নদীভাঙনে ভিটেমাটি হারানো ক্লীন্টন সাহা, মেধাতালিকায় দ…
  • ০৮ অক্টোবর ২০২৬
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নোবিপ্রবির …
  • ০৮ অক্টোবর ২০২৬