ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত

০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ PM
ফার্স্ট অফিসার নিয়োগে আবেদন চলছে ইউএস-বাংলা এয়ারলাইনসে

ফার্স্ট অফিসার নিয়োগে আবেদন চলছে ইউএস-বাংলা এয়ারলাইনসে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটি ফ্লাইট অপারেশনস বিভাগে ‘ফার্স্ট অফিসার’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় ই-মেইল পাঠিয়ে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস; 

পদের নাম: ফার্স্ট অফিসার (আন্ডার ট্রেনিং);

বিভাগ: ফ্লাইট অপারেশনস;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: বিমান বাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে। অথবা,

*জিসিই ও লেভেল এবং এ লেভেল অথবা আইবি এমওয়াইপি ও ডিপিতে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে;

*স্বীকৃত ফ্লাইট স্কুল থেকে সিপিএল (এ) লাইসেন্স ও ইনস্ট্রুমেন্ট রেটিং (আইআর) থাকতে হবে। ক্যাব লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়াধীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে

অন্যান্য যোগ্যতা—

উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে;

উচ্চতা (নারী): ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে;

*বিএমআই: ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে; 

*ক্যাব অনুমোদিত মেডিকেল অ্যাসেসরের ইস্যু করা বৈধ ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট ও ন্যূনতম ইএলপি লেভেল-৪ থাকতে হবে;

*দৃষ্টিশক্তি ৬/৬ বা সংশোধিত হতে হবে;

আরও পড়ুন: নৌবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম পূরণ করে তা [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ইউএস-বাংলা এয়ারলাইনসের অফিশিয়াল ওয়েবসাইট

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬