একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৩২১ শিক্ষার্থী

০৬ অক্টোবর ২০২৬, ০৯:১০ AM
কলেজ শিক্ষার্থী

কলেজ শিক্ষার্থী © সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ হয়েছে। এ দফায় নতুন করে ১ লাখ ৭৯ হাজার ৩৪০ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। তবে জিপিএ-৫ পেয়েও কোনো কলেজে বরাদ্দ পাননি ৩২১ জন শিক্ষার্থী।

গতকাল সোমবার (৫ অক্টোবর) রাতে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, দ্বিতীয় পর্যায়ে কলেজ বরাদ্দের জন্য মোট আবেদন করেন ১ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী। এর মধ্যে নতুন আবেদনকারী ছিলেন ১ লাখ ৪২ হাজার ৪৯৫ জন। আগের ধাপে ভর্তির জন্য নিশ্চিত হওয়া শিক্ষার্থীসহ একাদশে ভর্তির মোট শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৮ হাজার ৪১৭ জন।

এ দফায় মোট ১০ লাখ ৩ হাজার ২৮৮ জন শিক্ষার্থী কলেজে বরাদ্দ পেয়েছেন। বিপরীতে আবেদন করেও কোনো কলেজে বরাদ্দ পাননি ৫ হাজার ১২৯ জন শিক্ষার্থী।

ফলাফলে দেখা যায়, প্রথম পর্যায়ে কলেজে বরাদ্দ নিশ্চিত করেছিলেন ৮ লাখ ২৩ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৩ লাখ ৯৭ হাজার ৯৩৫ জন অটো-মাইগ্রেশন সুবিধা নির্বাচন করলেও দ্বিতীয় পর্যায় পর্যন্ত তাদের কলেজ পরিবর্তন হয়নি।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ১২টি কলেজে কোনো আবেদনই জমা পড়েনি। অন্যদিকে ৪১৬টি কলেজে শিক্ষার্থীরা আবেদন করলেও কোনো শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়া হয়নি।

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬