সংঘর্ষের পর নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি নেতার মামলা

১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২৫ PM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো © টিডিসি

ঢাকা জেলা উত্তরের কার্যালয় খোলাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দু্ইগ্রুপের দফায় দফায় সংঘর্ষের পর নিজ দলের নেতাকর্মীদের নামেই মামলা করেছে দলটির এক নেতা। 

গত শনিবার (১১ এপ্রিল) ধামরাই থানায় ঢাকা জেলা উত্তর এনসিপির যুগ্ম সদস্য সচিব অধ্যাপক এস. এম. শামিউর রহমান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ও ২০ জন অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করা ১৫ জনই এনসিপির নেতাকর্মী।

মামলার পর গতকাল রোববার (১২ এপিল) ধামরাই উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী নাজমুল হককে আটক করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়। পরে আজ সোমবার (১৪ এপ্রিল) তিনি জামিনে মুক্তি পান। 

জানা যায়, গত শুক্রবার (১০ এপ্রিল) ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা জেলা উত্তর এনসিপির কমিটির আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান কেন্দ্র করে  ঢাকা জেলা উত্তর এনসিপি ও ধামরাই, সাভার ও আশুলিয়া উপজেলা এনসিপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দফায় দফায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এবিষয়ে আশুলিয়া থানার যুগ্ম সমন্বয়কারী সদস্য রনি আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বাইরে থেকে এসে ঢাকা-১৯ ও ২০ আসনে নির্বাচন করে নাবিলা তাসনিদ ও দিলশানা পারুল। ধামরাইয়ে এনসিপির একটি অফিস থাকার পরও আরেকটি অফিস খোলার উদ্যোগ নেয় তারা। কিন্তু আমরা যারা আগে থেকে এখানে এনসিপি করছি আমাদেরকে জানানো হয়নি। ঘটনার পর তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করেছে, যেখানে সাভার, ধামারই, আশুলিয়া ৩ থানার নেতাকর্মীদের নামেই মামলা দেওয়া হয়েছে। আমারসহ অনেকের নাম যুক্ত করেছে, যারা ঘটনাস্থলেই ছিলো না। ৩ থানার পূর্বের কমিটির নেতৃত্বকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই এই হয়রানি মূলক মামলা করেছে

মামলার বাদী ও ঢাকা জেলা উত্তর এনসিপির যুগ্ম সদস্য সচিব অধ্যাপক এস. এম. শামিউর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তারা পূর্ব পরিকল্পিতভাবে অনুষ্ঠান বানচাল করতে বহিরাগতদের নিয়ে আমাদের উপর হামলা চালায়। তাদের আমার ও নাবিলা আপুর উপর আগে থেকেই ক্ষোভ ছিলো। মামলায় নাম থাকা মুকুলসহ আরেকজন ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও বাইরে থেকে তারা উষ্কানি দিয়েছে। 

একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপের আবেদনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির ২য় ধাপে আবেদনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ দল নিয়ে ‘একের ভেতর তিন’ টুর্নামেন্টের ঘোষণা বিসিবির
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‎তারা ভাঙে, আমরা গড়ি—জসীম উদ্‌দীন হলের গেট উদ্বোধনে ডাকসু ভ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে পরীক্ষা ও আইআইটি শিক্ষার্থীর মৃত্যু, ক্ষমা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
  • ২১ সেপ্টেম্বর ২০২৬