জুয়া খেলে নিঃস্ব, দুধ দিয়ে গোসল করে ছাড়ার শপথ

১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ PM
দুধ দিয়ে গোসল

দুধ দিয়ে গোসল © টিডিসি ফটো

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অনলাইন জুয়ার মরণনেশা থেকে মুক্তি পেতে দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছেন মো. ইউসুফ (২৮) নামে এক যুবক। আজ সোমবার (১৩ এপ্রিল) এই ব্যতিক্রমী ঘটনার একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো জেলায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ইউসুফ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুনশি বাড়ির মো. সিদ্দিক মুন্সির ছেলে। জানা গেছে, গত ৪-৫ বছর ধরে তিনি অনলাইন জুয়ায় মারাত্মকভাবে আসক্ত ছিলেন। এই নেশার টাকার জোগান দিতে গিয়ে তিনি পৈতৃক সূত্রে পাওয়া নিজের দুটি ঘর পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। বর্তমানে তিনি প্রায় নিঃস্ব।

নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত ইউসুফ আজ নিজ বাড়িতে সবার সামনে দুধ দিয়ে গোসল করেন এবং প্রকাশ্যে ঘোষণা দেন যে, তিনি আর কখনো অনলাইন জুয়া খেলবেন না।

এ বিষয়ে ইউসুফ মুনশি বলেন, “বন্ধুদের পাল্লায় পড়ে প্রথমে শখের বশে অনলাইন জুয়া শুরু করেছিলাম। শুরুতে দু-একবার কিছু টাকা জিতলেও পরে কেবল হারতেই থাকি। জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের মাথা গোঁজার ঠাঁই দুটি ঘরও বিক্রি করে দিয়েছি আজ আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছি— আর কোনোদিন এই পথে পা বাড়াব না।”

এলাকাবাসী ইউসুফের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের মতে, বোরহানউদ্দিনের হাজার হাজার যুবক বর্তমানে এই অনলাইন জুয়ার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছে। ইউসুফের এই ফিরে আসা অন্য যুবকদের জন্য একটি সতর্কবার্তা হয়ে থাকবে।

অনলাইন জুয়া বন্ধের দাবি জানিয়ে ইউসুফ আরও বলেন, “আমার মতো আর কোনো যুবক যেন এই পথে এসে ফকির না হয়। সরকারের কাছে অনুরোধ, এই সব জুয়ার অ্যাপস বাংলাদেশে যেন দ্রুত বন্ধ করা হয়।”

সচেতন মহলের মতে, অনলাইন জুয়ার মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে এবং তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। তারা দ্রুত এসব জুয়া অ্যাপের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬