এক মণ দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ PM
এক মণ দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

এক মণ দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের © টিডিসি ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪০ লিটার তথা এক মণ দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন রাশেদ দাড়িয়া (৩৫) নামে এক যুবক। গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাজের আগে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল দিয়ে এ ঘোষণা দেন তিনি।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল  সে ভিডিওতে দেখা যায়, অ্যালুমিনিয়ামের বড় পাত্রে রাখা দুধের মধ্যে বসে আছেন রাশেদ, তার মা মগ দিয়ে মাথায় দুধ ঢালছেন।

পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা যায়, রাশেদ দাড়িয়া কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের বাসিন্দা ও হাচেন দাড়িয়ার ছেলে। তিনি জানান, প্রায় দুই বছর ধরে অনলাইনে জুয়া খেলায় জড়িয়ে পড়েন। এতে তার প্রায় ১০ লাখ টাকার ঋণ হয়েছে। ধারদেনা ও আর্থিক চাপে দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন তিনি।

রাশেদ বলেন, পরিবারের পরামর্শে কাজের উদ্দেশে কয়েক দিনের মধ্যে সৌদি আরব যাচ্ছি। যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিলাম। আমি আর কখনও জুয়া খেলব না।

তিনি আরও বলেন, আমি সকল যুবক ভাইদের অনুরোধ করছি, আপনারা কেউ সর্বনাশা জুয়া খেলবেন না। জুয়া খেলে কেউ লাভবান হয় না, বরং ধ্বংসের দিকে যায়। যারা এ পথে আছেন, তারা ফিরে আসুন।

রাশেদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। প্রতিবেশী জলিল গাজী বলেন, জুয়া খেলে ধারদেনায় জড়িয়ে দীর্ঘদিন ধরে হতাশায় ছিল রাশেদ। এখন সে জুয়া ছেড়ে বিদেশে কাজ করতে যাচ্ছে। আমরা তার মঙ্গল কামনা করি।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, রাশেদের এ উদ্যোগ অন্যদের জন্যও সচেতনতামূলক বার্তা হয়ে উঠতে পারে।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9