চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান বই বিতরণ

১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৭ PM
বিজ্ঞান বই বিতরণ করা হচ্ছে শিক্ষার্থীদের মাঝে

বিজ্ঞান বই বিতরণ করা হচ্ছে শিক্ষার্থীদের মাঝে © টিডিসি ফটো

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে রোবোটিক্স ও প্রোগ্রামিং বিষয়ক ওরিয়েন্টেশন ও বিজ্ঞান বিষয়ক বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মিলনায়তনে এ আয়োজন করা হয়। এসময় উপজেলার ১২টি স্কুল ও কলেজের বিজ্ঞানের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমা আশরাফী।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব হোসেন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন: ২০২২ সালের এসএসসি-এইচএসসি নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীরা ভবিষ্যতে রোবোটিক্স ও প্রোগ্রামিং বিষয়ে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর অভাবিত চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য করে তুলবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের নিয়ে উন্নত প্রশিক্ষণের আয়োজন করা হবে।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬