মাঠে খেলতে চাওয়ায় শিশুদের কান ধরে ওঠ-বস করালো পুলিশ

০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৮ PM
শিশুদের কান ধরে ওঠ-বস করালো পুলিশ

শিশুদের কান ধরে ওঠ-বস করালো পুলিশ © প্রতীকী ছবি

সুস্থ জীবন আর সুন্দর সমাজ গড়তে খেলার মাঠের বিকল্প নেই। কিন্তু রাজধানীর বুকে একের পর এক মাঠ বেদখল হয়ে যাচ্ছে।

সম্প্রতি শিশুদের মাঠ দখলে নেয়ার পর শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটেছে কলাবাগান থানা পুলিশ। স্থানীয় তেঁতুলতলা মাঠে খেলতে চাওয়ায় শিশুদের প্রকাশ্যে কান ধরে উঠ-বস করানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

পুলিশ প্রশাসন বলছে, ঘটনার তদন্ত করবেন তারা। কাঁটাতারের বেড়া দেয়ার পর সাইনবোর্ড টাঙিয়ে ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে থানা কর্তৃপক্ষ। ৫০ বছরের পুরানো এই খেলার মাঠ এখন ফেরত চাইছে স্থানীয়রা।

মাঠটি শুধু দখল করেই ক্ষান্ত হয়নি কলাবাগান থানা পুলিশ। ৩১ জানুয়ারি মাঠ দখলের পর সেখানে দিনের বেলায় প্রতিবাদ করে কিছু শিশু-কিশোর। পুলিশের নির্দেশ সত্ত্বেও তারা ঐদিন খেলা থামায়নি। পরে রাতের অন্ধকারে তাদের ধরে আনে পুলিশ। প্রকাশ্যে ৩-৪ জনকে কান ধরিয়ে উঠ বস করায় তারা। উঠ বস করতে করতে তাদের দিয়ে বলানো হয় 'আমরা মাঠ চাই না, আমরা আর খেলব না'। 

সেখানে উপস্থিত ছিলেন পুলিশের বেশ কিছু কর্মকর্তাও। একটি গণমাধ্যমে ধারণ করা এক ফুটেজে দেখা যায় বেশ কিছু সময় ধরে নির্যাতন করা হয় তাদের। এমনকি এই মাঠে আর খেলবে না এমন কথা বলিয়ে ভিডিও ধারণ করা হয়।

তবে কোমলমতি যেসব শিশু নির্যাতনের শিকার হয়েছিল তাদের পরবর্তীতে দেখা না গেলেও স্থানীয় অন্যান্য শিশুরা ছাড়েনি তাদের মাঠের দাবি। কলাবাগানের তেঁতুলতলার এই মাঠ শুধু খেলার মাঠ না, ঈদের সময় এখানে হয় স্থানীয়দের জামাত অনুষ্ঠিত হয়। এমনকি এলাকার কেউ মারা গেলেও তার জানাজা হয় ছোট্ট ওই মাঠে।

 

ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
পরমাণু ইস্যুতে ইরানের কাছ থেকে ‘সুস্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন জে ডি ভ্যান্স
  • ১২ এপ্রিল ২০২৬
২২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সংবর্ধনা দিলো মিরসরাই শিক্ষক …
  • ১২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, বাড়তে পারে তাপমাত্রা
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা গড়াল দ্বিতীয় দিনে
  • ১২ এপ্রিল ২০২৬
close