খুলনায় রাত ৮টার পর দোকান বন্ধ

০৭ জানুয়ারি ২০২২, ০৭:০৭ PM
দোকানপাট

দোকানপাট © সংগৃহীত

খুলনা নগরীতে আগামী ১১ জানুয়ারি থেকে রাত ৮টার পর সব ধরনের মার্কেট, দোকানপাট বন্ধ থাকবে। বৃহস্পতিবার  (৬ জানুয়ারি) জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।

খুলনার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

আরও পড়ুন: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে এইচএসসির ফল

সিটি মেয়র বলেন, স্বাস্থ্যবিধি মানলে করোনা নিয়ন্ত্রণে থাকবে। করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার আগেই প্রস্তুতি নিয়ে সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। আগামী ১১ জানুয়ারি থেকে রাত ৮টার পর নগরীতে মার্কেট-দোকান খোলা রাখা যাবে না। তবে নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল পরিবহন ও কাঁচামালের আড়তের ক্ষেত্রে এ সময়সীমা প্রযোজ্য নয়।

আরও পড়ুন: করোনা শনাক্তের হার বেড়ে ৫.৬৭ শতাংশ

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, বর্তমানে খুলনা জেলায় একজন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি আছেন। করোনার শুরু থেকে এ পর্যন্ত জেলায় এক লাখ ৬১ হাজার ৭২০টি পরীক্ষায় ২৮ হাজার ১৯ রোগীর করোনা শনাক্ত হয়। গত নভেম্বরে জেলায় তিন জন করোনায় মারা যায়। ডিসেম্বরে করোনায় জেলায় কেউ মারা যায়নি। তবে বর্তমান প্রেক্ষাপটে সব স্থানে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধানের বিকল্প নেই। 

সভায় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামসহ কমিটির সদস্যরা।

ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদের আলোয় ঈদের গল্প: তরুণদের চোখে উৎসবের আনন্দ
  • ১৮ মার্চ ২০২৬
নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence