সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’

১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ PM
ভয়েস অব বিজনেস

ভয়েস অব বিজনেস © লো

বার্ষিক সদস্য সংগ্রহ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের অন্যতম শীর্ষস্থানীয় সংগঠন ‘ভয়েস অব বিজনেস (VoB)’। ‘Enlist’26’ শীর্ষক এবারের এই আয়োজনটি মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়ে একদল দক্ষ ও দূরদর্শী শিক্ষার্থী খুঁজে নেওয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছে আয়োজকরা। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস।

আয়োজকরা জানিয়েছে, এবারের সদস্য সংগ্রহ প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হবে। ইতোমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত। এরপর ২০-২২ এপ্রিল অনলাইন অ্যাসেসমেন্ট, ২৫ এপ্রিল গ্রুপ ডিসকাশন এবং সবশেষে ২ মে চূড়ান্ত প্যানেল ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য সদস্যদের নির্বাচন করা হবে। 

ব্যবসায় শিক্ষা অনুষদের ৩০ এবং ৩১তম ব্যাচের শিক্ষার্থীরা সাধারণ এবং বিশেষ (গ্রাফিকস ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং ও আইটি) ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন।

জানা গেছে, ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ভয়েস অব বিজনেস বাংলাদেশের প্রথম শিক্ষার্থী পরিচালিত ম্যাগাজিন পাবলিকেশন ক্লাব হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে। এ পর্যন্ত ১৫টি সফল ম্যাগাজিন প্রকাশ ছাড়াও সংগঠনটি ‘ব্র্যান্ড্রিল (BRANDrill)’, সেমিনার এবং ‘জব ফেয়ার’, ‘রাইটিং কন্টেস্ট’ -এর মতো বড় বড় ইভেন্ট আয়োজন করে আসছে।

পেশাদারিত্ব ও সৃজনশীলতার এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলার সুযোগ পাবেন।

আয়োজনের রেজিস্ট্রেশন লিংক

আয়োজনের ইভেন্ট লিংক

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৪-এ বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি,…
  • ১১ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রে…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের দাবির পর দুই বিভাগের নাম পরিবর্তন করল নজরুল ব…
  • ১১ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে শাহবাগে যুব ফ্রন্ট ও ছাত্র ফ…
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ ও ১৫তম গ্রেডে চাকরি, আবেদন ৮ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬