জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী

১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪২ PM
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী

জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী © সংগৃহীত

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের সালবাও হাউস গালুসে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতি জার্মানির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ঈদুল ফিতরের পুনর্মিলনী অনুষ্ঠান।

গতকাল (রবিবার) জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের সালবাও হাউস গালুসে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়। মোহাম্মদ মোত্তাকিমের পবিত্র কোরআন তেলাওয়াত এবং সন্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি ফ্রাঙ্কফুর্ট এবং এই শহরের নিকটবর্তী শহর গুলোতে বসবাসরত বিক্রমপুর-মুন্সিগঞ্জবাসীর মিলনমেলায় পরিণত হয়। এই আয়োজনে ছিল উৎসবের আমেজ, আন্তরিকতা এবং সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত। অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল এবং প্রাণবন্ত ছিল। 

সংগঠনের সহসভাপতি মাসুদ রেজার সঞ্চালনায় সংগঠনের সভাপতি হাকিম টিটু উপস্থিত অতিথিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বিক্রমপুর- মুন্সীগঞ্জের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।

সংগঠনের সদস্য হাফিজুর রহমান আলম অনেক প্রচেষ্টায় সংগৃহীত বিক্রমপুর- মুন্সীগঞ্জের ঐতিহাসিক নিদর্শন এবং প্রতত্বের স্থির চিত্র প্রদর্শন করেন। ঈদ শুভেচ্ছা জানিয়ে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ আলী পাটোয়ারী, শেখ মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

মিসেস নিম্মি কাদের এবং মিসেস মুক্তা খান অনবদ্য সংগীত পরিবেশন করে উপস্থিত অতিথিদের বিমোহিত করেন। আর বাচিক শিল্পী হাফিজুর রহমান আলমের হ্রদয়স্পসী আবৃত্তি শ্রোতাদের মুগ্ধ করে।

সবমিলিয়ে প্রাণবন্ত এই ঈদ পুনর্মিলনী প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনের অনুভূতিকে আরও দৃঢ় করেছে এবং উপস্থিত সকলের জন্য হয়ে উঠে এক স্মরণীয় মুহূর্ত।

সবশেষে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার পরিবেশনের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬