শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মেরে বরখাস্ত হলেন মেয়র

২১ ডিসেম্বর ২০২১, ০২:৪৬ PM
মো. শাহনেওয়াজ শাহানশাহ

মো. শাহনেওয়াজ শাহানশাহ © ফাইল ফটো

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো। এর আগে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও বহিষ্কার কার হয়েছে শাহানশাহকে।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়, সেই মেয়র আ’লীগ থেকে বহিষ্কার

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে সরকারি দায়িত্ব পালনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরউল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ।

এ ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ’র বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে মেয়রের বিরুদ্ধে আসা অভিযোগ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। মেয়র শাহনেওয়াজ শাহানশাহ’র আচরণ শিষ্টাচার বহির্ভূত ও অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের শামিল যা প্রশাসনিক দৃষ্টিকোন থেকে সমীচীন নয় এবং জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে।

আরও পড়ুন: শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

এ কারণে তাকে স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ধারা ৩১-এর উপ-ধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে নির্দেশক্রমে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

এর আগে গতকাল সোমবার দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: যেভাবে নেওয়া হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন পৌর মেয়র। বিষয়টি সামাজিক যোগযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হয়েছে। এতে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সংগঠনের জন্য বিষয়টি বিব্রতকর।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence