‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহিষ্কার’

২০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ AM
ফেনী সেন্ট্রাল হাইস্কুলে

ফেনী সেন্ট্রাল হাইস্কুলে © ফাইল ছবি

ফেনী সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষার্থীদের অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি কিংবা কিশোর গ্যাং সংশ্লিষ্টতায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই বহিষ্কার করা হবে বলে জানানো হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন। এর আগে রবিবার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অন্য কোনো স্কুলের ক্যাম্পাসের সামনে ঘোরাঘুরি করা অথবা কিশোর গ্যাং সংক্রান্ত কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

এ ক্ষেত্রে কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই তাদের স্কুল থেকে বহিষ্কার করা হবে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিষয়টি অত্যন্ত জরুরি এবং শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক নেটিজেন বিদ্যালয় কর্তৃপক্ষের এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী এবং প্রয়োজনীয়। শিক্ষার্থীদের শৃঙ্খলার মধ্যে রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তারা।

নামিন নামে একজন মন্তব্যর ঘরে লেখেন, ‘এমন হলে তো দেখা যাবে এই স্কুলের ৫০ শতাংশ স্টুডেন্টকে বহিষ্কার করতে হবে। সিদ্ধান্তটি দেরিতে নিলেও আশা করি কাজে আসবে।’

আরও পড়ুন: অভিভাবকদের গচ্ছা প্রায় ১২ কোটি টাকা, তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

মো. আব্দুল হালিম নামে আরেকজন লেখেন, ‘প্রতিটি স্কুল এ সিদ্ধান্ত নেওয়া উচিৎ এবং এটাও সিদ্ধান্ত নেওয়া উচিৎ এক স্কুল থেকে বহিষ্কার হলে অন্য স্কুলে যাতে ভর্তি না হতে পারে।’

এ ব্যাপারে ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীরা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে বিভিন্ন অনৈতিক কাজ করছে। এতে স্কুলের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীর পড়ালেখারও ক্ষতি হচ্ছে। কিছুদিন আগে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এক স্কুলের শিক্ষার্থীরা অন্য স্কুলের শিক্ষার্থীদের সাথে মারধর করেছে মর্মে আমরা অভিযোগ পেয়েছি। সেখানে অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের সাথে আমাদের স্কুলেরও একজন শিক্ষার্থী জড়িত থাকার প্রমাণ মিলেছে।’

তিনি বলেন, ‘অদূর ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর কারণে স্কুলের সুনাম যেন ক্ষুণ্ণ না হয়, সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে এসব কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে বিনা নোটিশে স্কুল থেকে বহিষ্কার করা হবে।’

প্রাইম ইউনিভার্সিটিতে ‘৪র্থ বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ-২০২৬…
  • ১১ মে ২০২৬
মিরপুরে বৃষ্টির দাপট, বন্ধ খেলা
  • ১১ মে ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফার্মাসিস্ট ফোরামের নতুন কমিটি
  • ১১ মে ২০২৬
বিকেলে মোটরসাইকেল কিনে সন্ধ্যায় দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছা…
  • ১১ মে ২০২৬
এসএসসির ভূগোল ও পরিবেশ পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ১১ মে ২০২৬
দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসছে: শিক্ষামন্ত্রী
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9