তান্ত্রিক সেজে প্রতারণা: কিশোরীর স্বর্ণালংকার-অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩

১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৪ PM
গ্রেপ্তার তিনজন

গ্রেপ্তার তিনজন © সংগৃহীত

শেরপুরে কবিরাজি ও তান্ত্রিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে এক কিশোরীর কাছ থেকে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও তিন লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে এ প্রতারণা চালানো হতো বলে জানিয়েছে পুলিশ।

শেরপুর সদর থানার মামলা নং-৪২ (তারিখ: ১৭ মার্চ ২০২৬, ধারা-৪২০/৪০৬) সূত্রে জানা যায়, শেরপুরের কাপড় ব্যবসায়ী ছাইদুর রহমান তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মোছা. লুবাবাকে (১৩) কেন্দ্র করে সংঘটিত এ প্রতারণার ঘটনায় মামলা করেন।

অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও দেখে পারিবারিক ভালোবাসা পাওয়ার আশায় লুবাবা ‘খুরশেদ কবিরাজ’ নামের এক প্রতারকের সঙ্গে যোগাযোগ করে। পরে ওই প্রতারক ও তার সহযোগীরা ইমু অ্যাকাউন্টের মাধ্যমে নানা তান্ত্রিক কার্যক্রমের কথা বলে ধাপে ধাপে বিকাশে ২ লাখ ৪৩ হাজার ১৫০ টাকা হাতিয়ে নেয়। এরপর ১০ মার্চ ‘ঝাড়ফুঁক’ করার কথা বলে কৌশলে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায় চক্রটি।

বিষয়টি জানার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেডকোয়ার্টার্সের নির্দেশনায় জামালপুর ইউনিট তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে মোছা মিয়া (২৯) ও রফিকুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ এপ্রিল ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন মাসকান্দা এলাকা থেকে চক্রের মূলহোতা মনির হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ছাড়া তার দেখানো মতে বাড়ির পাশের বাগানে মাটি খুঁড়ে ২৫ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৬৪ লাখ টাকা) উদ্ধার করা হয়েছে।

তদন্তে জানা যায়, চক্রটি ইমু অ্যাকাউন্ট ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ব্যক্তিগত সমস্যার সুযোগ নিয়ে ‘কবিরাজি’ ও ‘তান্ত্রিক’ চিকিৎসার নামে অর্থ আদায় করত।

পিবিআই, জামালপুর জেলার পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, ‘মামলার তথ্য পাওয়ার পরপরই আমরা একাধিক টিম গঠন করে কাজ শুরু করি। সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়েই মূল রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া কোনো আর্থিক লেনদেন না করার আহ্বান জানাচ্ছি।’

এ ঘটনায় জড়িত তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজার সৈকতে বিরল টর্নেডোর আঘাতে আহত ১৫
  • ১৭ জুলাই ২০২৬
তাবিজ দেওয়ার কথা বলে ধর্ষণ চেষ্টা, জামায়াতের ওয়ার্ড সভাপতি …
  • ১৭ জুলাই ২০২৬
পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরদী দলের…
  • ১৭ জুলাই ২০২৬
১০ মাস পর কুবি ছাত্রী সুমাইয়া হত্যা মামলার চার্জশিট গ্রহণ ক…
  • ১৭ জুলাই ২০২৬
চোরকে আটক করে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়াল গ্রামব…
  • ১৭ জুলাই ২০২৬
টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের পর মহাসড়কে ফেলে যান বিশ্ববিদ…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence