যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী

২০ এপ্রিল ২০২৬, ১০:০৮ AM
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে  আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল)। এবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন শিক্ষার্থী। এর মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি) ১৪৪ জন পরীক্ষার্থী অতিরিক্ত ৪৫ মিনিট সময় ও শ্রুতিলেখক পাবে। 

এ ১৪৪ পরীক্ষার্থীর মধ্যে ১২২ জন শুধুমাত্র অতিরিক্ত ৪৫ মিনিট সময় পাবে। আর ২২ জন শ্রুতিলেখকসহ অতিরিক্ত ৪৫ মিনিট সময় পাবে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, প্রতিটি বিষয়ের পরীক্ষা সম্পন্নের জন্য নির্ধারিত সময় তিন ঘণ্টা। তিন ঘণ্টার পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অতিরিক্ত ৪৫ মিনিট সময় দেয়ার আইন আছে। সাধারণ শিক্ষার্থীদের তুলনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১৫ মিনিট পাবে।

আরও পড়ুন: ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ শেষ আজ

তিনি বলেন, যেসব শিক্ষার্থী শারিরীকভাবে অক্ষম অর্থাৎ যারা লিখতে পারে না, তারা শ্রুতিলেখকও পাবে। যশোর শিক্ষা বোর্ডে এ বছর দুই ক্যাটাগরিতে বিশেষ সুবিধা পাওয়ার জন্য ১৪৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। তারমধ্যে ১২২ জন অতিরিক্ত সময় চেয়েছে। 

আর ২২ জন অতিরিক্ত সময়সহ শ্রুতিলেখক পাওয়ার আবেদন করেছে। পরীক্ষা কমিটির পক্ষ থেকে আবেদনগুলো যাচাই-বাছাই করে ১৪৪ জন শিক্ষার্থীকেই তাদের চাহিত সুবিধা দেয়া হচ্ছে বলে জানান বোর্ডের এ কর্মকর্তা।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬