এসএসসি

পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রে পানির ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ

১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৬ PM
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড © টিডিসি সম্পাদিত

আসন্ন এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। 

রবিবার (১৮ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু, সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশে আয়োজনের লক্ষ্যে পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রসমূহে প্রয়োজনীয় সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গরমের মৌসুম বিবেচনায় পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা রাখা আবশ্যক।

এতে আরও বলা হয়, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  

কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬