রাজবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ১৩ হাজার ৬৫৪ জন

১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৫ PM
ফাইল ছবি

ফাইল ছবি © সংগৃহীত

রাজবাড়ী জেলায় আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৩ হাজার ৬৫৪ জন পরীক্ষার্থী। ২৭টি মূল কেন্দ্র ও ২টি ভেন্যুতে অনুষ্ঠিতব্য এ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

এর আগে গত ১৫ এপ্রিল রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, চলতি বছরে রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার ১৩ হাজার ৬৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে এসএসসি ৯ হাজার ৯০১, দাখিলে ২ হাজার ৯৩ ও এসএসসি (ভোক) ও দাখিল (ভোক) ১ হাজার ৬৬০ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এসএসসি পরীক্ষার্থী ও কেন্দ্র সংখ্যা: জেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ৯ হাজার ৯০১ জন। মোট ১৮টি কেন্দ্রে ও ১টি ভেনুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দাখিল পরীক্ষার্থী ও কেন্দ্র সংখ্যা: জেলায় মোট দাখিল পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ৯৩ জন। ৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএসসি (ভোক) ও দাখিল (ভোক): জেলায় এসএসসি (ভোক) ও দাখিল (ভোক) ১ হাজার ৬৬০ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে। ৪ টি মূল কেন্দ্রে ও ১টি ভেনুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোন উপজেলায় কত জন পরীক্ষার্থী ও কেন্দ্র
রাজবাড়ী সদর উপজেলা: রাজবাড়ী সদর উপজেলায় ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা৪৭০৬ জন। এর মধ্যে এসএসসি ৩৩৭৬ জন, ভোকেশনাল ৪৯৪ জন ও দাখিল ৮৩৬ জন। 

পাংশা উপজেলা: পাংশা উপজেলায় ৭টি কেন্দ্রে ও ২টি ভেন্যুতে ৩৫৮৬জন পরীক্ষার্থী অংশ নিবে। এর মধ্যে এসএসসি ২২৪৯ জন, ভোকেশনাল ৫৫১ জন ও দাখিল ৭৮৬ জন।

বালিয়াকান্দি উপজেলা: বালিয়াকান্দি উপজেলায় ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থী ২৭০৭ জন। এর মধ্যে এসএসসি ২০৪১ জন। ভোকেশনাল ৪৫১ জন ও দাখিল ২১৫ জন।

গোয়ালন্দ উপজেলা: গোয়ালন্দ উপজেলায় ৩টি কেন্দ্রে ১১২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এর মধ্যে এসএসসি ৯৫৯ জন, ভোকেশনাল ১৬৪ জন।

কালুখালী উপজেলা: কালুখালী উপজেলায় ৪টি কেন্দ্রে ১৫৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এর মধ্যে এসএসসি ১২৭৬ ও দাখিল ২৫৬ জন।

এদিকে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন ও তদারকিতে নিয়োজিত থাকবে জেলা ও উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসি ক্যামেরার আওতায় থাকবে। যথারীতি প্রতিটি কেন্দ্র গুলোতে ১৪৪ ধারা জারী থাকবে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। শিক্ষা বোর্ডসমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান-প্রদান করবে।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ভাবে ও নকলমুক্ত পরিবেশে সম্পূর্ণ করার জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। শিক্ষা বোর্ড যেভাবে নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনার আলোকে পরীক্ষা নেওয়া হবে।

এইচএসসি পরীক্ষা: প্রধানমন্ত্রীর ফোন, কেন্দ্র বদল ও অতিরিক্ত…
  • ১৩ জুলাই ২০২৬
বিয়ে থেকে বাড়িতে ফেরার পথে সড়কে ঝরল ১৩ প্রাণ  
  • ১৩ জুলাই ২০২৬
কেন ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পড়ে মাঠে নামতে চায় আর্জে…
  • ১৩ জুলাই ২০২৬
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দ…
  • ১৩ জুলাই ২০২৬
রক্তপরীক্ষার জন্য হেমাটোলজি মেশিন অনুদান পেল ঢামেকসহ ১৫ হাস…
  • ১৩ জুলাই ২০২৬
২০২৯ সালেই চালু হচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর 
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence