শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়, মেয়রের বিরুদ্ধে মামলা

১৭ ডিসেম্বর ২০২১, ১২:০৯ PM
মেয়র  মো. শাহনেওয়াজ শাহানশাহ ও শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ

মেয়র  মো. শাহনেওয়াজ শাহানশাহ ও শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ © সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় পৌরসভার মেয়র  মো. শাহনেওয়াজ শাহানশাহের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টায় ভুক্তভোগী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ বাদী হয়ে থানায় মামলাটি করেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে দায়িত্ব পালনকালে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় ও লাঞ্ছিতের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় মেয়রকে একমাত্র আসামি করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পড়ুন: বিজয় দিবসে প্রকাশ্যে শিক্ষা কর্মকর্তাকে মেয়রের থাপ্পড়

এর আগে, গতকাল বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থাপকের দায়িত্ব পান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ। ভোর থেকে ওই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছিলেন।

পড়ুন: বরিশালের মেয়র ত্রাসের রাজত্ব কায়েম করেছে: বিএএসএ

এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। উপস্থাপক শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন। পৌরসভার নাম প্রটোকল অনুযায়ী ৪ নম্বরে ঘোষণা না করে ৫ নম্বরে ঘোষণা করায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং থাপ্পড় মারেন মেয়র।

পড়ুন: স্কুলছাত্র দুর্জয়ের পরিবারকে ট্রেড লাইসেন্স দিলেন মেয়র

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ গণমাধ্যমকে বলেন, জেলা প্রশাসক মোর্শেদা জামানের পরামর্শ অনুযায়ী থানায় মামলা করেছি। আসামির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীবান্ধব ও গবেষণামূলক কাজ করতে আলাদা সেল গঠন করবে ছ…
  • ১১ এপ্রিল ২০২৬
close