নির্বাচন ঘনিয়ে আসলেই ষড়যন্ত্র বেড়ে যায়: জয়

১৩ ডিসেম্বর ২০২১, ০৯:১৭ AM
সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয় © ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, যখন বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, কিছু কিছু ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। এটা আমি খেয়াল করেছি যখনই আমাদের নির্বাচনের বছর দুয়েক চলে আসে,তখনই কিন্তু এই ষড়যন্ত্র বেড়ে যায়।

রবিবার (১২ ডিসেম্বর) রাতে সারাদেশে ফাইভ-জি নেটওয়ার্ক উদ্বোধনের পর তিনি এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র থেকে তিনি ভার্চুয়ালি এই আয়োজনে যুক্ত হন।

পড়ুন: ‘ঢাবি-আওয়ামী লীগ-ছাত্রলীগ না থাকলে দেশ স্বাধীন হতো না’

জয় বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যখন আর দুই বছর বাকি, তখন দেশ ও স্বাধীনতাবিরোধী শক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে। ঠিক দু’বছর পর আরেকটা নির্বাচন আছে, তখনই দেখছি এই সেই ষড়যন্ত্র শুরু হচ্ছে।

পড়ুন: আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাসী: তথ্যমন্ত্রী

তিনি বলেন, ‘আপনারা জানেন, এই বিদেশি শক্তি কারা। যারা আমাদের একাত্তরে বিরোধিতা করেছে, যাদের বিরুদ্ধে আমাদের লড়াই করে স্বাধীন হতে হয়েছে। সেই ষড়যন্ত্র আবার শুরু এখন।’

বিএনপির সমালোচনা করে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমাদের এক শ্রেণি আছে, তারা হচ্ছে আমাদের বিরোধী দল। তারা তখন তাদের বিদেশি মালিকদের কাছে নালিশ করা শুরু করে, তাদের কাছে হাত পাততে থাকে, তাদের আশায় বসে থাকে যে তারা বিদেশ থেকে এসে ষড়যন্ত্র করে বিএনপিকে আবার ক্ষমতায় বসিয়ে দেবে।’

পড়ুন: স্কুলের মালামাল লুটে নিলেন আওয়ামী লীগ নেতা

দেশবাসীকে সতর্ক করে দিয়ে সজীব ওয়াজেদ বলেন, ‘আপনাদের সতর্ক করে দিতে চাই, এই ষড়যন্ত্রের সাফল্য আমরা হতে দেব না। এই ষড়যন্ত্র যদি আবার সাফল্য হয়, তাহলে কিন্তু আবার বাংলাদেশ আবার পিছিয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ তো দূরের কথা। আমরা সেই আমলে নেমে যাবো যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে আবার নিম্ন আয়ের দেশে নেমে যাবে।’

দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘তবে আমার আত্মবিশ্বাস যে, দেশের মানুষ এখন অনেক সতর্ক, অনেক শিক্ষিত। আমরা অনেক যে পরিমাণ এগিয়ে এসেছি, আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় থাকবে ততদিন আমরা পিছিয়ে যেতে দেব না।’

জাতীয় থেকে আরও পড়ুন

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence