মাগরিবের নামাজে সেজদায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ফয়জুর

২৩ আগস্ট ২০২১, ০৯:২৮ PM
ফয়জুর রহমান দুখু মিয়া

ফয়জুর রহমান দুখু মিয়া © সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় মাগরিবের নামাজের সেজদায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ফয়জুর রহমান দুখু মিয়া (৪৮) নামে এক ব্যবসায়ী। রোববার গ্রামের মসজিদে মাগরিবের নামাজে এ ঘটনাটি ঘটেছে।

অত্যন্ত ধার্মিক জীবনযাপনকারী দুখু মিয়া উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ সোমবার বেলা ১১টায় সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

দুখু মিয়ার ভাগ্নে স্কুলশিক্ষক সাইদুর রহমান বাবর বলেন, আমার মামা মসজিদে জামাতে মাগরিবের সালাত আদায় করছিলেন। প্রথম রাকাতের সেজদা দিয়ে দ্বিতীয় বার সেজদায় গিয়ে পড়ে যান। সেখান থেকে তুলে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ: নামাজ
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence