কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে ফকির আলমগীরের মরদেহ

২৪ জুলাই ২০২১, ০৮:৩২ AM
ফকির আলমগীর

ফকির আলমগীর © সংগৃহীত

সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, দেশবরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মরদেহ।

আজ শনিবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় ফকির আলমগীরের নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হবে। কঠোর বিধি-নিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে এ নাগরিক শ্রদ্ধাঞ্জলি।

এর আগে সকাল ১১টার দিকে খিলগাঁও পল্লীমা সংসদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন শেষে বাদ যোহর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় জানাজা হবে। পরে খিলগাঁও তালতলা কবরস্থানে তার দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার (২৩ জুলাই) ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন ফকির আলমগীর।

সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬