আল্লাহই পারেন, করোনা থেকে মুক্তি দিতে: আইনমন্ত্রী

১৭ জুলাই ২০২১, ০৮:০৮ PM
আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক © ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একমাত্র আল্লাহই পারেন করোনাভাইরাস থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে। কারণ এই ভাইরাস মোকাবিলা এখন কঠিন হয়ে যাচ্ছে। তাই তিনি ইমামদের মাধ্যমে আল্লাহর কাছে পানাহ চান যেন আল্লাহ আমাদেরকে এই মহামারি থেকে পরিত্রাণ দেন।

আজ শনিবার (১৭ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমামদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

করোনাভাইরাস বিষয়ে সচেতনতামূলক আলোচনার জন্য উপজেলা পরিষদ মিলনায়তনে ইমামদেরকে ডাকা হয়। মন্ত্রী ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন।

আইনমন্ত্রী বলেন, জীবন-জীবিকার মধ্যে ব্যালেন্স আনা সরকারের কাজ। আর সেটা করতে গিয়েই লকডাউন বিষয়ে প্রয়োজন মাফিক ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, শেখ হাসিনার সাহসিকতায় আমরা করোনার বড় ধরনের প্রভাব থেকে রক্ষা পেয়েছি। বড় বড় রাষ্ট্র যখন করোনার টিকার ব্যবস্থা করেছে ঠিক তখনই শেখ হাসিনা আমাদের জন্য ঠিকা কিনে এনেছেন।

সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬