রাতে বাড়িতে অগ্নিসংযোগ, এক ছাত্রী নিহত

২৮ জুন ২০২১, ১০:৩৮ AM
রাতে বাড়িতে অগ্নিসংযোগ, শিক্ষার্থী নিহত

রাতে বাড়িতে অগ্নিসংযোগ, শিক্ষার্থী নিহত © সংগৃহীত

আধিপত্য বিস্তার নিয়ে পাড়াতলী ইউপি সদস্য শাহ আলম সমর্থিতদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছেন প্রতিপক্ষের লোকজন। নরসিংদীর রায়পুরা উপজেলায় গতকাল রবিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় আফসানা আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত তরুণী উপজেলা পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি এলাকার মো. নান্নু মিয়ার মেয়ে।

পাড়াতলী ইউপি সদস্য মো. হোসেন মিয়ার নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার রাতে প্রায় ১৫টি ঘরে অগ্নিসংযোগ করেন প্রয়াত আব্দুল আজিজ ফজলুর ছেলে শাহ আলমের সমর্থকরা। এ সময় ওই তরুনী নিহত হন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। রায়পুরা থানার ডিউটি অফিসার (এএসআই) সেলিম মিয়া জানান, রাতে কাচারিকান্দিতে একটি পক্ষ বাড়িঘরে অগ্নিসংযোগ করেছেন। ওই সময় এক তরুণী নিহত হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ যাচ্ছে।

ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬
জায়গা দিলে তার নামে শিক্ষাপ্রতিষ্ঠান করে দেব: শিক্ষামন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬