আগামী মাস থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ২০ হাজার টাকা

২০ জুন ২০২১, ১০:০৯ PM
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক © সংগৃহীত

আগামী জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধারা প্রত্যেকে ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ রোববার (২০ জুন) ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণের কাজ শুরু হচ্ছে কয়েক দিনের মধ্যে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ হাজার বীরনিবাস নির্মাণ প্রকল্প অনুমোদন করেছেন। শুরুতে ১৪ হাজার থাকলেও পরে এ সংখ্যা ৩০ হাজারে উন্নীত করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের। ইতোমধ্যে বিশেষায়িত হাসপাতাল ও জেলা-উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সারা দেশে বীর মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে করার কাজও চলমান আছে। এ সময় সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় আত্মনিয়োগ করতে আহ্বান জানান মন্ত্রী।

তিন কোটি ছয় লাখ টাকা ব্যয়ে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় কমপ্লেক্সটি নির্মাণ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

ঢাকার জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া প্রমুখ।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence