আমরা কোনো ত্রুটিযুক্ত নির্বাচনে যাবো না: সিইসি

১৬ জুন ২০২১, ০৫:২৮ PM
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা © ফাইল ছবি

নির্বাচন কমিশন কোন ত্রুটিযুক্ত নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ বুধবার (১৬ জুন) লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, সুষ্ঠু পরিবেশ না থাকলে নির্বাচন বন্ধ রাখতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের চরম ভূমিকা আছে। প্রিসাইডিং অফিসারের কাছে নির্দেশনা রয়েছে, কোনো ত্রুটিযুক্ত নির্বাচনে আমরা যাবো না।

তিনি বলেন, যদি কোনো ত্রুটি থাকে তাহলে নির্বাচন কর্মকর্তার নির্দেশে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন বন্ধ হয়ে যাবে। কোনো দুর্বৃত্তকে নির্বাচন বানচাল ও বিতর্কিত করতে দেওয়া হবে না।

নির্বাচন কমিশনের কার্যক্রম তুলে ধরে সিইসি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে ভালো হতো। কেন করেনি তাতো আমি বলতে পারবো না। নির্বাচন কমিশনের কাজ হলো ম্যানেজমেন্ট করা। এখানে প্রার্থী কারা দেবে, কোন কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এতে আমরা কিছু করতে পারি না।

দেশের বাজারে সোনার দামে বড় পতন, এবার ভরিতে কত?
  • ১৪ এপ্রিল ২০২৬
যশোরে বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ হাজার শিক্ষার্থী, ছাত্র…
  • ১৪ এপ্রিল ২০২৬
মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’, ভাঙতে পারে ১৪০ বছরের রেকর্ড
  • ১৪ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ঢাবিতে শুরু হয়েছে বৈশাখী শোভাযাত্রা
  • ১৪ এপ্রিল ২০২৬