লকডাউনের নতুন প্রজ্ঞাপনে ৫ নির্দেশনা

০৬ জুন ২০২১, ০৫:৩১ PM
লকডাউন ও প্রজ্ঞাপন

লকডাউন ও প্রজ্ঞাপন © সংগৃহীত

চলমান পরিস্থিতিতে লকডাউন ১০ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ১৬ জুন মধ্যরাত পর্যন্ত চলবে এই বিধিনিষেধ। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে মোট ৫টি নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় সূত্রস্থ স্মারকসমূহের নির্দেশনার অনুবৃত্তিক্রমে নিম্নোক্ত শর্তাবলি সংযুক্ত করে এ বিধিনিষেধ আরোপের সময়সীমা ০৬ জুন ২০২১ তারিখ মধ্যরাত হতে ১৬ মে ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে দেশের সব বিনোদন ও পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে; জনসমাবেশ হয়, এ ধরনের অনুষ্ঠান-সমাবেশ করা যাবে না; খাবারের দোকান খোলা যাবে সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত; উচ্চঝুঁকিসম্পন্ন এলাকাগুলোর জেলার প্রশাসকদের বিশেষ সতর্কবার্তা এবং আন্তঃজেলা পরিবহনগুলোকে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’, ভাঙতে পারে ১৪০ বছরের রেকর্ড
  • ১৪ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ঢাবিতে শুরু হয়েছে বৈশাখী শোভাযাত্রা
  • ১৪ এপ্রিল ২০২৬
পোপকে ট্রাম্পের অপমান, তীব্র নিন্দা জানালো ইরান
  • ১৪ এপ্রিল ২০২৬
ফের আলোচনার টেবিলে ফিরছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৪ এপ্রিল ২০২৬