খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের মৌখিক অনুমতি

০৬ মে ২০২১, ০৩:৪৬ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © ফাইল ছবি

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে মৌখিক অনুমতি মিলেছে সরকারের পক্ষে থেকে। বৃহস্পতিবার (৬ মে) রাতের মধ্যে লিখিতভাবে তাকে বিদেশে নেওয়ার অনুমতি পাওয়া যাবে বলেও বিএনপি সূত্রে জানা গেছে। 

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত একটি সূত্রে জানা গেছে, আজ তার করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। এতে তার করোনা সংক্রান্ত বিধিনিষেধের যে আদেশ আছে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর বাধা রইল না।

বিএনপির সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা চূড়ান্ত করেই লিখিত আবেদন করা হয়েছে। আনুষ্ঠানিকতার জন্য গতকাল (বুধবার রাতে) স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন পৌঁছে দেওয়া হয়েছে। দুপুরে দিকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আনুষ্ঠানিকতা শুরুর অনুমতি দিয়েছে  সরকার। রাত নাগাদ তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে লিখিত অনুমতি দেওয়া হবে।

খালেদা জিয়ার বিদেশে নেওয়ার অনুমতি পাওয়া গেছে কিনা জানতে চাইলে তার বোন সেলিমা ইসলাম বলেন, এ বিষয়ে এখনো সরকারের কাছ থেকে কোনো মেসেজ পাইনি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য বলেন, ম্যাডামকে বিদেশে নেওয়ার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সবুজ সংকেত (ইতিবাচক সাড়া) পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন করা হয়েছে। আজকে রাতের মধ্যে সরকারের পক্ষে থেকে লিখিত অনুমতি পাওয়া যাবে। শুক্রবার (৭ মে) ম্যাডামকে লন্ডনে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ ইতোমধ্যে লন্ডনে নেওয়ার প্রস্তুতি শেষ।

উল্লেখ্য, গত ৩ মে থেকে শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দেওয়ায় চিকিৎসকরা খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করে। হাসপাতালের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। গত ২৭ এপ্রিল গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে।

অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষক ও গবেষকদের স্কলারশিপ দিচ্ছে ইতালি, করুন আব…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘সমলিঙ্গের বিয়ের আইনি স্বীকৃতি’র দাবিতে শাহবাগে অবস্থান সম…
  • ১৭ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬