‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচিত’

১৭ এপ্রিল ২০২৬, ০৩:১০ PM
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ © সংগৃহীত

হজযাত্রীদের সেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না জানিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত।’ 

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্প আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও জানান, হজযাত্রীদের সেবার মান সরাসরি দেখতে হাজী ক্যাম্প পরিদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এই উপলক্ষে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা হজক্যাম্পে আসতে শুরু করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে মন্ত্রী হজক্যাম্পের সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং উদ্বোধনী ফ্লাইটের যাবতীয় প্রস্তুতির খোঁজখবর নেন। পরিদর্শনের সময় ধর্মমন্ত্রীর সঙ্গে হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের থাকা-খাওয়া ও প্রস্তুতির বিষয়ে বিস্তারিত শোনেন ধর্মমন্ত্রী। দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দেশে তিনি বলেন, ‘হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র এই সফরে যেতে পারেন সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।’ হজযাত্রীদের সেবায় নিয়োজিত সবাইকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিজের দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি।

পরিদর্শনকালে হজ ক্যাম্পে ছারপোকা এবং মশার উপদ্রব নিয়ে হজযাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এই সমস্যার সমাধানে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন, ‘যা করার দরকার তাই করবো।’ হজযাত্রীদের জন্য একটি সুন্দর ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি সংবাদমাধ্যমকে জানান।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬