পাওয়ার বাটন ছাড়াই অ্যান্ড্রয়েড স্মার্টফোন রিস্টার্ট করার সহজ উপায়

২৪ অক্টোবর ২০২৫, ১১:৩৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ফোন হঠাৎ ধীরগতিতে চলছে, গরম হয়ে যাচ্ছে বা কোনো অ্যাপ বারবার ক্র্যাশ করছে; এমন সমস্যায় অনেকেই ভোগেন। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমস্যার সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান হলো ফোনটি রিস্টার্ট করা। নিয়মিত ফোন রিস্টার্ট করলে শুধু পারফরম্যান্সই বাড়ে না, ফোনের নিরাপত্তাও উন্নত হয়।

রিস্টার্ট করার মাধ্যমে ফোনের অস্থায়ী মেমোরিতে জমে থাকা ক্যাশ ফাইল ও অপ্রয়োজনীয় ডেটা মুছে যায়। ফলে সিস্টেম নতুনভাবে কাজ শুরু করে এবং ফোন দ্রুত সাড়া দেয়। একই সঙ্গে এতে মেমোরিতে থাকা সম্ভাব্য ম্যালওয়্যার বা ক্ষতিকর কোডও অপসারিত হয়, যা ফোনকে আরও সুরক্ষিত রাখে।

আরও পড়ুন: ববির দুই বিভাগের ৪ শিক্ষার্থী বহিষ্কার, ২১ জনকে মুচলেকার আদেশ

সাধারণত অ্যান্ড্রয়েড ফোন রিস্টার্ট করতে পাওয়ার বাটন চেপে ধরে রাখতে হয়, এরপর প্রদর্শিত মেনু থেকে ‘রিস্টার্ট’ অপশনটি নির্বাচন করতে হয়। তবে পাওয়ার বাটন নষ্ট হয়ে গেলে বা কাজ না করলে অনেকেই সমস্যায় পড়েন। আসলে চাইলে ফোনের স্ক্রিন থেকেই রিস্টার্ট করা যায়।

অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনের ওপরে থেকে নিচে টেনে নামালে ‘নোটিফিকেশন শেড’ খুলে যাবে। সেখানে উপরের ডান পাশে একটি ছোট পাওয়ার আইকন দেখা যাবে। ওই আইকনে স্পর্শ করলে পাওয়ার মেনু প্রদর্শিত হবে। সেখান থেকে ‘রিস্টার্ট’ অপশনটি নির্বাচন করলেই ফোনটি স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হবে।

এই পদ্ধতিতে পাওয়ার বাটন ব্যবহার না করেই সহজে ফোন রিস্টার্ট করা সম্ভব। বিশেষ করে যাদের ফোনের বাটন ক্ষতিগ্রস্ত বা অচল, তাদের জন্য এটি কার্যকর সমাধান হতে পারে।


সূত্র: জেডডিনেট।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬