টমছমব্রিজ কবরস্থানে বাবা-মায়ের পাশে মুনিয়া

২৭ এপ্রিল ২০২১, ০৭:৪৩ PM
মোসারাত জাহান মুনিয়া

মোসারাত জাহান মুনিয়া © ফাইল ফটো

কুমিল্লায় মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে কলেজছাত্রী মোসারাত জানাহ মুনিয়াকে। মঙ্গলবার (২৭ এপ্রিল বাদ আসর জানাজা শেষে কুমিল্লা শহরের টমছমব্রিজ কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন হয়।

আরও পড়ুন: মুনিয়ার লেখা প্রেম কাহিনির ডায়েরিতে কী আছে?

এর আগে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মুনিয়ার মরদেহের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত শেষে স্বজনরা তার মরদেহ নিয়ে কুমিল্লার পথে রওনা হন। বিকেলে তার বাড়িতে মরদেহ পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। এর পর বাদ আসর তাকে দাফন করা হয়।

আরও পড়ুন: বসুন্ধরার এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রসঙ্গত, গতকাল সোমবার রাজধানীর গুলশানের ১২০ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানকে প্রধান আসামী করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন মুনিয়ার বোন নুসরাত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬