মুনিয়ার লেখা প্রেম কাহিনির ডায়েরিতে কী আছে?

২৭ এপ্রিল ২০২১, ০৩:৪০ PM
মোসারাত জাহান মুনিয়া

মোসারাত জাহান মুনিয়া © ফাইল ফটো

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই ফ্ল্যাট থেকে মুনিয়ার একটি ডাওয়রি জব্দ করে পুলিশ। ধারণা করা হচ্ছে, এই নডায়েরিতে মুনিয়া তার প্রেমের কাহিনী লিখেছেন। যা মুনিয়ার বোন মামলার এজহারেও উল্লেখ করেছেন।

জানা গেছে, মোসারাত জাহান মুনিয়া মিরপুর ক্যান্ট পাবলিক কলেজের শিক্ষার্থী ছিলেন। দুই বছর আগে দেশের শীর্ষস্থানীয় একটি শিল্পপ্রতিষ্ঠানের মালিকের ছেলের সাথে তার পরিচয় হয়। এর পর তারা বিভিন্ন রেস্টুরেন্টে দেখা করতেন। সম্প্রতি গুলশানের একটি ফ্ল্যাট ভাড়া করে সেখানে একাই থাকছিলেন মুনিয়া। এই ফ্ল্যাটের ভাড়া ছিল এক লাখ টাকা।

আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলার এজহারে মুনিয়ার বড় বোন বলেছেন, মুনিয়ার লেখা প্রেম কাহিনীর ডায়েরি পুলিশ হেফাজতে নেয়। আমার বোনকে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা বলা হয়। কারণ দেশে থাকলে আসামীর মা-বাবা তারে ছেলেকে কিছু না করলেও আমার বোনকে মেরে ফেলবে।

প্রসঙ্গত, গতকাল সোমবার রাতে গুলশান-২ এর ১২০ নম্বর বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সোমবার রাতেই গুলশান থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন মুনিয়ার বড় বোন। শেষ খবর পাওয়া পর্যন্ত মুনিয়ার লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। লাশ মুনিয়ার গ্রামের বাড়ি কুমিল্লায় নেয়া হচ্ছে।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬