রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১২ এপ্রিল ২০২৬, ১১:২১ PM
মোবাইল ফোনসহ চক্রের সদস্য গ্রেপ্তার

মোবাইল ফোনসহ চক্রের সদস্য গ্রেপ্তার © সংগৃহীত

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ১১৭টি চোরাই মোবাইল ফোনসহ একটি চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে বিভিন্ন নামী ব্র্যান্ডের স্মার্টফোন ও বাটন ফোন রয়েছে।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে পল্টন মডেল থানাধীন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের একটি টিম গুলিস্তান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মো. জহুরুল ইসলাম (৩৮) নামে ওই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১৭টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং ২০টি পুরোনো মোবাইল চার্জার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লক্ষ ১২ হাজার ৩০০ টাকা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জহুরুল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন স্বল্পমূল্যে সংগ্রহ করতেন। পরবর্তীতে এসব ফোন গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃত জহুরুল ইসলামের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 ডিএমপি নিউজ, পল্টন মডেল থানা, চোরাই মোবাইল উদ্ধার, গুলিস্তান, মোবাইল চোরাকারবারি, গ্রেফতার, অপরাধ সংবাদ

ট্যাগ: রাজধানী
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬