রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার

১৩ এপ্রিল ২০২৬, ১২:১০ AM
গ্রেপ্তার তিন কারবারি

গ্রেপ্তার তিন কারবারি © সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকা থেকে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।

গুলশান থানা সূত্রে জানা যায়, রবিবার (১২ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি চৌকস টিম ৩৬ নম্বর রোডে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিকেল ৩টা ২০ মিনিটে উক্ত তিন ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ৫০ লক্ষ টাকার জাল নোট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সাথে জড়িত এবং রাজধানীর বিভিন্ন স্থানে এই জাল নোট সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৪-এ বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি,…
  • ১১ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রে…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের দাবির পর দুই বিভাগের নাম পরিবর্তন করল নজরুল ব…
  • ১১ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে শাহবাগে যুব ফ্রন্ট ও ছাত্র ফ…
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ ও ১৫তম গ্রেডে চাকরি, আবেদন ৮ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬