ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার পুলিশ

১১ এপ্রিল ২০২৬, ০৮:৩০ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০৮:৩২ PM
ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার পুলিশ

ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার পুলিশ © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ ওরফে মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা এলাকার নিজ বাড়ির ধানক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুর্শিদ ওই এলাকার চেনু মোল্লার ছেলে। তার নামে ‍চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ ৩টি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, বিজয়নগর থানার ডাকাতি মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন মুর্শিদ। ইতোমধ্যে আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি টিম। পরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদকে তার বাড়ির পাশের ধানক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়।

বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬
ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাতীয় বিপ্লবী পরিষদের
  • ১৫ অক্টোবর ২০২৬