সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২৮ মার্চ ২০২৬, ০২:১৬ PM
গ্রেপ্তার চারজন

গ্রেপ্তার চারজন © সংগৃহীত

সাভারের ফুলবাড়িয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (২৮ মার্চ) ভোরে অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইলিয়াম তালুকদার ছোটন (৩৫), মো. রাজু (৩৭), মো. নুরনবী (২৪) ও আব্দুল্লাহ (২১)। তারা বিভিন্ন এলাকা থেকে এসে সাভারে অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ধারালো চাপাতি, সুইচ গিয়ার, খেলনা পিস্তল, তলোয়ার, কুড়াল, ছেনি, ড্রিল মেশিন, কাটার, স্ক্রু ড্রাইভারসহ বিভিন্ন সরঞ্জাম।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইলিয়াম তালুকদার ছোটনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা ও মাদক-সংক্রান্ত অভিযোগ অন্তর্ভুক্ত।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। পরবর্তী সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬