চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার

১২ এপ্রিল ২০২৬, ১০:৫৮ PM
১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার

১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আবারও ১২ ফুট দৈর্ঘ্যের কিং কোবরা প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রমটি পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেক বাইট অ্যাওয়ারনেস (থ্রিএসএ)।

আজ রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদ সংলগ্ন এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

থ্রিএসএ সূত্রে জানা যায়, সাপটি দেখতে পেয়ে পুরাতন কলা অনুষদের নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থী সংগঠনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় সাপটি নিরাপদে উদ্ধার করে। উদ্ধার হওয়া কিং কোবরা সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট।
 
বর্তমানে সাপের লোকালয়ে চলে আসার ব্যাপারে সংগঠনের উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল আল হায়দার বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিকবার কিং কোবরা দেখা যাওয়ার পেছনে পরিবেশগত কারণ রয়েছে। বি

বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের পাহাড়গুলো বন বিভাগ ও স্থানীয়দের দখলে রয়েছে, যেখানে চাষাবাদসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড চলছে। এর ফলে সাপের স্বাভাবিক আবাসস্থল নষ্ট হচ্ছে এবং তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসছে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬