‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধানের হাত ধরলেন শহিদের মা, অতঃপর...

১২ এপ্রিল ২০২৬, ০৯:০২ PM
রাশেদ প্রধান

রাশেদ প্রধান © সংগৃহীত

জুলাই শহিদের পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় ‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের হাত ধরে কেঁদেছেন এক জুলাই শহিদের মা। এসময় ওই শহিদ জননী তাকে ছেলের কবরের কাছে যাওয়ার জন্যও অনুরোধ জানান।

আজ রবিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে দেওয়া এক পোস্টে এসব কথা উল্লেখ করেন জাগপা মুখপাত্র।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আজ বক্তব্যে বলেছিলাম, বিএনপিকে জানিয়ে দিতে চাই, বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় একজন শহিদ জননী হঠাৎ আমার হাত আঁকড়ে ধরলেন।’

‘কাঁদতে কাঁদতে তিনি আমাকে বললেন—বাবা, তুমি আমার সাথে যাবা, আমার ছেলের কবরে যাবা। আমার ছেলেটাকে বলে আসবা—ওরা (বিএনপি) জুলাই বিক্রি করে দিয়েছে। আমার ছেলেটা জীবন দিয়ে ভুল করেছে! ওরা জুলাই বিক্রি করে দিয়েছে। তুমি বাবা মিথ্যা কথা বলেছো, আমার ছেলের কবরে সত্যি কথা বলতে হবে। তুমি আমার সাথে আমার ছেলের কবরে যাবা।’

রাশেদ প্রধান লেখেন, ‘এই মায়ের আর্তনাদ আর চোখের পানি দেখে আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। কোনো শব্দ খুঁজে পাই নাই তাকে সান্ত্বনা দেওয়ার মতো। মাথা নিচু করে চলে এসেছি। হে আল্লাহ! এই মায়েদের মনে একটু শান্তি দাও। আর জুলাইয়ের রক্তের সাথে গাদ্দারি করা বিএনপিকে হেদায়েত দান করো। আমিন।’

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬