সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দিল মন্ত্রণালয়

১২ এপ্রিল ২০২৬, ১০:২৮ PM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরকে (প্রো-ভিসি) ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলরের (ভিসি) দায়িত্ব পালনের জন্য নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো এক চিঠিতে মন্ত্রণালয় এই নির্দেশ দেয়।

এতে বলা হয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (৩) ধারা অনুযায়ী প্রো-ভাইস-চ্যান্সেলরকে ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসির দায়িত্বে আছেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এখন তিনি ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন।

এদিকে, একটি প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল তার আবেদনের পরিপ্রেক্ষিতে পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রণালয়। গত ১৬ মার্চ তাকে অব্যাহতি দিয়েছে মন্ত্রণালয়।

এর আগে ১৫ মার্চ অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওইদিন এ তথ্য জানানো হয়।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬