১ হাজার বিঘা মাছের ঘেরের জন্য আনা ১২শ লিটার ডিজেল জব্দ

১২ এপ্রিল ২০২৬, ০৭:২০ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৭ PM
সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল জব্দ

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল জব্দ © সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়লের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ লিটার ডিজেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। রবিবার (১২ এপ্রিল) দুপুরে প্রমান্দকাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু।

মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল বলেন, ‘আমার এক হাজার বিঘা মাছের ঘের এবং ভেকু মেশিন রয়েছে। আমি একজন কৃষক। নিজস্ব জমিতে সেচ কাজে ব্যবহারের জন্য বিভিন্ন মাধ্যমে এই ডিজেল জোগাড় করে রেখেছি।’

ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু বলেন, ‘অবৈধভাবে জ্বালানী মজুদ করায় ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা ও ছয় ব্যারেল ডিজেল জব্দ করা হয়েছে। জব্দকৃত ডিজেল কালিগঞ্জ ওসির জিম্মায় দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নায্যদামে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬