থানার কোয়ার্টারে মিলল এসআইয়ের ঝুলন্ত লাশ

১৩ এপ্রিল ২০২১, ১২:৪৯ PM
কাশিয়ানী থানা

কাশিয়ানী থানা © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী থানা কোয়ার্টারের সিঁড়ির কাছে রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রোকোনুজ্জামান (২৫) নামে এক উপপরিদর্শকের (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রোকোনুজ্জামান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দিঘলহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

কাশিয়ানী থানার এসআই আলমগীর কবীর জানিয়েছেন, মঙ্গলবার ভোরে নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে থানা কোয়ার্টারের সিঁড়ির কাছের রডের সঙ্গে রোকোনুজ্জামানকে ঝুলে থাকতে দেখেন নুরুল আনোয়ার নামে অপর এক এসআই। এসময় তিনি সবাইকে খবর দেন। পরে তাকে ধরাধরি করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, পারিবারিক কারণে এসআই রোকনুজ্জামান আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করতে পুলিশের কয়েকটি তদন্ত ইউনিট এখন কাশিয়ানীতে অবস্থান করছে।

তিনি আরো জানান, নিহত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬