রাজশাহীতে জেলাজুড়ে বাস চালানোর ঘোষণা

০৬ এপ্রিল ২০২১, ০৮:৫৩ PM
রাজশাহী জেলাজুড়ে চলাচল করবে বাস

রাজশাহী জেলাজুড়ে চলাচল করবে বাস © ফাইল ফটো

আগামীকাল বুধবার (৭ এপ্রিল) থেকে জেলাজুড়ে বাস চালানোর ঘোষণা দিয়েছে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন। বুধবার থেকে সকাল-সন্ধ্যা জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলবে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। তিনি বলেন, আগামীকাল বুধবার থেকে সিটি করপোরেশন এলাকায় বাস চালু রাখার ঘোষণা দেয়া হয়েছে। তবে রাজশাহী সিটিতে কোনো যাত্রীবাহী বাস নেই। তাই আমরা জেলাজুড়ে বাস চালাবো।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল সারাদেশে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়। লকডাউনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী-শ্রমিকরা। এরই মধ্যে আজ বুধবার সিটি করপোরেশন এলাকাগুলোতে বাস চলবে বলে জানান ওবায়দুল কাদের।

ট্যাগ: বাস
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬