ঢাকায় রিকশা-সিএনজি-প্রাইভেটের দৌরাত্ম্য, হেটে গন্তব্যে মানুষ

০৫ এপ্রিল ২০২১, ০৯:০৫ AM
যানবাহন না থাকায় হেটে গন্তব্যে রওনা হন মানুষ

যানবাহন না থাকায় হেটে গন্তব্যে রওনা হন মানুষ © বিবিসি

করোনাভাইরাসের সংক্রমণ রোখে আজ সোমবার (৫ এপ্রিল) থেকে সাতদিনের লকডাউন শুরু হয়েছে। তবে বাস না থাকলেও রাজধানীর রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহন দেখা গেছে। বিশেষ করে সিএনজি, প্রাইভেট কার ও রিকশার দখলে রয়েছে সড়ক।

এদিকে অনেক অফিস-কারখানা  খোলা থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে মানুষকে। দীর্ঘ সময় অপেক্ষা করেও কিছু না পেয়ে অনেকে হেটেই রওনা হয়েছেন গন্তব্যে। অনেক স্থানে পুলিশ সদস্যদের উপস্থিত থাকতে দেখা গেছে।

এছাড়া লকডাউন চললেও রাজধানীর গুলশান এলাকায় বিআরটিসির দোতলা বাস চলতে দেখা যায়। যদিও সেটি যাত্রীবাহী কিনা জানা যায়নি।

গত বছরের তুলনায় এবার কিছুটা শিথিলভাবে শুরু হয়েছে লকডাউন। লকডাউনে মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকার কথা থাকলেও ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রাইভেটকার, সিএনজি, রিকশায় চলাচল করছেন মানুষ।

জানা গেছে, সীমিত পরিসরে চলা অফিসের কর্মী এবং গার্মন্টেস কর্মীরা সবচেয়ে বিপাকে পড়েছেন। কর্মীদের নিজস্ব ব্যবস্থাপনায় অফিসে আনা নেয়ার কথা থাকলেও অনেক প্রতিষ্ঠান তা করেনি। ফলে মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

‘আপনাকে ইসলামাবাদেই থাকা উচিত, সেখানে বড় কিছু ঘটতে পারে’
  • ১৫ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬
বরগুনায় ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের, আহত ৩
  • ১৫ এপ্রিল ২০২৬