তিনমাস পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল পাচ্ছে ১২ কিশোর

২১ মার্চ ২০২১, ০৩:৫৩ PM
সাইকেল উপহার পাওয়া কিশোররা

সাইকেল উপহার পাওয়া কিশোররা © সংগৃহীত

টানা তিনমাস মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছেন ১২ কিশোর। আর এরই উপহার হিসেবে তারা প্রত্যেকে একটি করে সাইকেল পাচ্ছন। আগামী ২৩ মার্চ তাদের সাইকেল উপহার দেয়া হবে।

বরিশালে মসজিদে কিশোরদের নামাজে উৎসাহী করার ব্যাতিক্রমধর্মী এই উদ্যোগ হাতে নিয়েছিলেন চালিতাবাড়ী-পূর্ব জিড়াকাঠি সোসাইটি (সিপিজে সোসাইটি)। এতে অর্থায়ন করেছেন স্থানীয় যুব সমাজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে গত ১৬ ডিসেম্বর সিপিজে সোসাইটির পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়। এতে করে স্খানীয় কিশোরদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। কিশোররা নিয়মিত মসজিদে নামাজ আদায় শুরু করেন।

যারা ধারাবাহিকভাবে এক মাস মসজিদে সালাত আদায় করেছেন তাদের জায়নামাজ দেয়া হয়েছে। আর ৪৫দিন সালাত আদায়কারীদের ব্যাগ কিনে দেয়া হয়। এরই ধারাবাহিকতায় ৩ মাস নামাজ আদায়কারীদের সাইকেল উপহার হিসেবে দেয়া হচ্ছে।

ট্যাগ: নামাজ
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence