প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলা: চালক-হেলপার রিমান্ডে

১০ মার্চ ২০২১, ০৫:১৭ PM
গ্রেফতার দুইজন

গ্রেফতার দুইজন © সংগৃহীত

কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় বাস থেকে ধাক্কা দিয়ে বাক্‌প্রতিবন্ধী নারী যাত্রীকে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনায় গ্রেফতার এন মল্লিক বাসের চালক মো. সবুজ (২৫) ও হেলপার মো. নাহিদের (১৯) দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১০ মার্চ) তাদেরকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট ফায়রুস তাসনিম প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে অভিযান চালিয়ে মঙ্গলবার (৯ মার্চ) সকালে তাদের গ্রেফতার করে র‍্যাব-১০ এর একটি দল।

আরও পড়ুন প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলার ঘটনায় চালক-হেলপার গ্রেফতার

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬