সড়কে প্রাণ গেল ছেলে-মেয়েসহ শিক্ষক মায়ের

০৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

সড়ক দুর্ঘটনায় ছেলে-মেয়েসহ এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-কড্ডার এসবি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বনবাড়ীয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী রুনী খাতুন (৩০), তার ছেলে অদি (১২) ও মেয়ে সায়েবা (৬)।

আহত অটোরিকশা চালক চান মিয়া (২৫) পৌর এলাকার একডালা স্লুইচগেট এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় যাত্রাবাহী একটি বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ছেলেসহ রুনী নিহত হন। গুরুতর আহত হন চালক ও মেয়ে সায়েবা।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক সায়েবাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ: মৃত্যু
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬