মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ

১৯ এপ্রিল ২০২৬, ১০:৪০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার ১৯ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর সীমান্তের পার-গোপালপুর এলাকার ভারতীয় অংশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (রাব্বী)গোপালপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে শাহিন এবং একই গ্রামের আবু বকরের ছেলে সোহাগ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৪৯/২-এস এর নিকটবর্তী ভারতের অভ্যন্তরে টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে। এ বিষয়ে ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, ‘তিন বাংলাদেশি আটকের বিষয়টি শুনেছি। আমরা বিষয়টি নিয়ে খোঁজখবর রাখছি।’

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬