বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন স্কুলশিক্ষক

২৫ জানুয়ারি ২০২১, ১২:৪০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

বেয়াইয়ের বাড়িতে বেড়াতে এসে প্রাইভেটকারের ধাক্কায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। ওই শিক্ষকের নাম সুধীর চন্দ্র দেব (৫০)।  তিনি হবিগঞ্জের মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

রবিববার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে সুধীর চন্দ্র দেব তার ছেলের মামা শ্বশুরবাড়ি হবিগঞ্জ সদরের গংগানগর গ্রামের ধীরেন্দ্র দেবের বাড়িতে বেড়াতে আসেন। তার বাড়ি থেকে সন্ধ্যার পরে নতুন ব্রিজ বাজারে যান সুধীর দেব। বাজার থেকে বেয়াইয়ের বাড়িতে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় তিনি মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটে। প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

ট্যাগ: মৃত্যু
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬